ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ১১:১৫ অপরাহ্ন

banglahour

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে গত ১৫ বছর ধরে, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হত্যা, নির্যাতন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল। এসব কর্মকাণ্ডের প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা আদালতে প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের ওপর সশস্ত্র আক্রমণ চালিয়ে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করেছে এবং বহু মানুষের জীবন হুমকির মুখে ফেলেছে।

এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ বিভিন্ন ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এসব তথ্যের ভিত্তিতে সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এর আওতায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সংগঠনটিকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম