ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৮ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় হত্যা, নির্যাতন, ধর্ষণসহ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়। সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ক্ষমতাবলে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তফসিল-২-এ নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে, রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে "সেরা সিদ্ধান্ত" বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, "নিষেধাজ্ঞার বিস্তৃতি ঘটবে সীমানা পেরিয়ে, ফ্যাসিবাদের সব অস্তিত্ব মুছে যাবে একে একে।"

উল্লেখ্য, গত ১৫ জুলাই থেকে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র আক্রমণ করে শত শত শিক্ষার্থীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম