ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বৈষম্যবিরোধী আন্দোলনের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৬ পূর্বাহ্ন

banglahour

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর (২০০৯ সালের ১৬ নং আইন) ধারা ১৮(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এ নিষেধাজ্ঞার আওতায় ছাত্রলীগের বিবৃতি প্রকাশনা, মুদ্রণ বা প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের ধারা ২০-এর ১ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠন বা ব্যক্তির বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। এর মধ্যে ২০-এর ১-এর ঙ ধারা অনুযায়ী নিষিদ্ধ সত্তার যেকোনো ধরনের প্রেস বিবৃতি বা প্রচারণা প্রদান নিষিদ্ধ থাকবে।

সরকারের প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ছাত্রলীগের বিরুদ্ধে যেকোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম