বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার রাতে দেশে ফিরবেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি তার বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ যাপন করেন। ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী এবং নারী অধিকার সংগঠক হিসেবে পরিচিত। তিনি ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় স্থায়ীভাবে বসবাস করছেন।
এ ভ্রমণ শেষে আজ রাতেই বিএনপি মহাসচিব দেশে ফিরছেন বলে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
