ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানের মাধ্যমে ৪৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
আটককৃতদের কাছ কাছ থেকে এক হাজার ২৮৬ পিস ইয়াবা, ১৪৩ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
