ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে অভিযান চালিয়ে ৪ হাজার বস্তা ডিএপি কীটনাশক সার জব্দ

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ১০:৫০ পূর্বাহ্ন

banglahour

ফরিদপুর শহরের নদীবন্দর সিঅ্যান্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার বস্তা ডিএপি কীটনাশক সার জব্দ করা হয়েছে।


শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।


অভিযানকালে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা অবৈধভাবে মজুদ করা ডিএপি কীটনাশক সার জব্দ করা হয়। এ সময় কার্গো এবং গোডাউন সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক বলেন, গতকাল রাতে পৃথক দুটি অভিযানে ধলার মোড় ও সিএন্ডবি ঘাট এলাকায় ৪ হাজার বস্তা সার জব্দ করা হয়েছে। গোডাউন সিলগালা করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে নৌপুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোডাউন মালিককে পাওয়া যায়নি। তাকে খুঁজে আইনের আওয়াত আনা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম