ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অলি আহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা: ফ্যাসিস্ট ব্যবস্থা ভাঙার আহ্বান বক্তাদের

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৯:২১ অপরাহ্ন

banglahour

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শনিবার অনুষ্ঠিত হলো ভাষা আন্দোলনের অগ্রসৈনিক ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা। ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও অলি আহাদ স্মৃতি সংসদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা মতামত প্রকাশ করেন এবং গণতন্ত্রের পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট ব্যবস্থার পতন ঘটানোর আহ্বান জানান।

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, "দেশের মানুষ লড়াই করে স্বৈরাচারকে হারিয়েছে, কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি এতটাই পচে গেছে যে এখন সংস্কার প্রয়োজন।" তিনি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে ভেঙে গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবকে "রোমান্টিক রেভ্যুলেশন" হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, "আজকে বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, আমি বিশ্বাস করি এটি একটি রোমান্টিক রেভ্যুলেশন। সাম্য, ঐক্য ও বিভেদের নতুন শক্তি তৈরি হয়েছে, যা আমাদের মুক্তির দিকে নিয়ে যাবে।"

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, "পুরোনো প্রতিহিংসামূলক রাজনীতিতে আর ফিরবে না বাংলাদেশ। কোনো সাম্রাজ্যবাদীর কাছে এই জাতি মাথা নত করবে না। গণঅভ্যুত্থানের বিজয়কে আমাদের ধারণ করতে হবে।"

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, "অলি আহাদ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পুরোপুরি পতন ঘটেনি। এই ফ্যাসিস্ট ব্যবস্থাকে ভেঙে দেশকে একটি সুসংহত জায়গায় নিয়ে যেতে হবে।"

সভায় আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, কবি আব্দুল হাই সিকদার, ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির (এনজিপি) সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

স্মরণসভায় বক্তারা দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান এবং অলি আহাদের সংগ্রামী জীবনের আদর্শকে অনুসরণ করার প্রতি গুরুত্বারোপ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম