ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি নেতা খসরু তার স্ত্রী-শ্যালিকাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার, ৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: ঢাকায় পাঁচ তারকা হোটেল সারিনা নির্মাণে প্লট জালিয়াতি ও নকশাবহির্ভূতভাবে নির্মাণ করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তার স্ত্রী ও শ্যালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকার উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় বিএনপি নেতা আমীর খসরুর সঙ্গে তার স্ত্রী তাহেরা খসরু আলম, শ্যালিকার স্বামী হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম সরোয়ার, শ্যালিকা ও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার নীনা ও রাজউকের নকশা অনুমোদন শাখার বিল্ডিং ইন্সপেক্টর আওরঙ্গজেব নান্নুকে আসামি করা হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, বনানী এলাকার ১৭ নং রোডের ২৭নং প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫ নং প্লট ক্রয় করে অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে ২২ তলা ও ২১ তলা ভবন নির্মাণ শেষে পাঁচ তারকা হোটেল সারিনা ইন লি: পরিচালনা করে প্রতারণার আশ্রয় নেওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম