ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা আটক

অপরাধ |

(৩ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার, ৫:২৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: ৩টি জঙ্গী মামলা ও ১ টি পুলিশ এ্যাসল্ট মামলার দীর্ঘ ৮ বছরের পলাতক আসামী এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা নাফিজ সালাম উদয় (৪৫)‘কে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২ ।


র‌্যাব জানায়, নাফিস সালাম উদয়(৪৫) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এর শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। সে তার পরিচয় গোপর রাখার জন্য দাঁড়ি কেটে তার লেবাস পরিবর্তন করে কামরাঙ্গীরচরে ভাঙ্গারীর ব্যবসা শুরু করে। সে বিভিন্ন ছদ্মবেশ ধারন করে বিগত ০৮ বছর যাবৎ এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। 
নাফিস সালাম উদয়(৪৫) এর বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় মোট ৩টি জঙ্গি মামলা রয়েছে এবং মোহাম্মদপুর থানায় ১টি পুলিশ এ্যাসল্ট মামলা রয়েছে, এছাড়া ডিএমপি ঢাকার আদাবর থানায় তার নামে ০১টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। নাফিজ সালাম উদয়(৪৫)কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ আভিযানিক দল রবিবার ২৫ ডিসেম্বর  বিকাল ১৫.১৫ ঘটিকায় রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। 

নাফিজ সালাম উদয়(৪৫) এইচএসসি পাস করে ২০০১ সালে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া গমন করে এবং কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির উপর গ্র্যাজুয়েশন শেষ করে ২০০৮ সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করে। বাংলাদেশে আসার পর সে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ২০১০ সালে মাস্টার্স সম্পন্ন করে। উক্ত গ্রেফতারকৃত জঙ্গি আসামি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। 

সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমীরের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করত। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম