ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছাত্রলীগের বংশাল শাখার ২ নেতা গ্রেফতার

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ৬:১৭ অপরাহ্ন

banglahour

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিকআপ ভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বংশালের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন-বংশাল ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর ও ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন রাফি।

বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বংশাল থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপ ভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর নিহতের মা সাহিদা বেগম মামলা করেন। মামলার তদন্তে তানভীর ও আল আমিনের নাম পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম