ঢাকা: ঢাকা জেলার সাভার এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ মাসুদ রানা ওরফে নাহিদ ফকিরকে গ্রেফতার করেছে র্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, জেলার সাভার থানাধীন রাজাসন এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী ১। মোঃ মাসুদ রানা ওরফে নাহিদ ফকির (২০) কে রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
অধিনায়ক আরো জানান, আসামী জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ১৫/১২/২০২২ তারিখের একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
