ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়েতে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৪:৩২ অপরাহ্ন

banglahour

কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।


রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।


নিহত আনোয়ার হোসাইন যশোরের সদর উপজেলার কোতোয়ালি থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। তিনি কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন।


নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত আনোয়ার মারা যান। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন জানান, তিনি বাংলাদেশি নিহতের বিষয়ে জেনেছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম