ঢাকা, ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(৩ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:১৭ পূর্বাহ্ন

banglahour

প্যারিস, ফ্রান্স: ফ্যাশন, মেকআপ, সৌন্দর্য ও সৃজনশীলতার সমন্বয়ে গত রবিবার, ১৮ অক্টোবর, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’। শানুরাইয়ের আয়োজনে এবং নূরা’স বিউটির তত্ত্বাবধান, পরিকল্পনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্যারিসে বসবাসরত বাংলাদেশি, শ্রীলঙ্কান ও ভারতীয় ফ্যাশন এবং সৌন্দর্যচর্চার সঙ্গে যুক্ত কমিউনিটিকে একই মঞ্চে একত্রিত করা। পাশাপাশি, পারস্পরিক সহযোগিতা, পেশাগত যোগাযোগ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করাও ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানটি আয়োজনের উদ্যোগ নেয় শানুরাই। সার্বিক তত্ত্বাবধান, পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিল নূরা’স বিউটি। ফ্রিল্যান্স মেকআপ শিল্পী, সৌন্দর্য বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনার এবং উদীয়মান প্রতিভাবানদের একত্রিত করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে ডিজাইনার হিসেবে যুক্ত ছিলেন রেক্স ক্রিস্টি এইইএফই। আয়োজনটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল পেটালস অব প্যারিস এবং নাইস ফ্যাশন হাউস।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জি বুম্বা ও প্রিসকা। নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শ্যামসি ও সুজে মাস্টার। অনুষ্ঠানের গণমাধ্যম সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে এমএস মিডিয়া সার্ভিস।

বিভিন্ন সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান প্যারিসের দক্ষিণ এশীয় ফ্যাশন ও সৌন্দর্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

আয়োজকদের লক্ষ্য, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিভাবানদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা এবং ফ্যাশন ও সৌন্দর্যশিল্পে বৈচিত্র্য, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতাকে আরও উৎসাহিত করা।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম