ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকার তেজগাঁওয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৬ অপরাহ্ন

banglahour

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বৃহস্পতিবার ঢাকার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান উপদেষ্টা লাফেভের দায়িত্ব পালন ও সেবার প্রশংসা করেন এবং বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এগিয়ে নেওয়ার তার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

লাফেভ সাক্ষাৎকালে গত জুলাই-আগস্টে শিক্ষার্থী নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, "আমি ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত।" এসময় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের একটি চিঠি অধ্যাপক ইউনূসের হাতে তুলে দেন।

বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসন, বিচারিক সংস্কার, দক্ষিণ এশীয় বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, শ্রম সমস্যা এবং বেসামরিক আমলাতন্ত্রের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। লাফেভ জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশকে পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে।

তিনি বলেন, "চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, তবে অসম্ভব নয়।" প্রধান উপদেষ্টা বলেন, "আমরা অবশ্যই এটি করব" এবং শ্রম সংস্কারে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দুই দেশের সম্পর্ক জোরদারে আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলেও জানান হেলেন লাফেভ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম