ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যা

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ২:১৯ অপরাহ্ন

banglahour

নাটোরের সিংড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এরশাদ আলী প্রামানিক নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌপুকুরিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৬৫) চৌপুকুরিয়া গ্ৰামের মৃত ছবি প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এরশাদ প্রামানিকের সঙ্গে তার ভাই মমতাজ আলীর দুই ছেলে আহসান (১৮) এবং মশালের (৪০) সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় আহসান চাচার এরশাদ লাঠি দিয়ে আঘাত করে এবং মশাল তাকে মারধর করে। এতে এরশাদ আলী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি আসমাউল হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯