ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানকে ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার আহবান মিজানুর রহমান মিনুর

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৬ অপরাহ্ন

banglahour

রাজশাহী, বৃহস্পতিবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানালেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা ও মহানগর কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন মিজানুর রহমান মিনু বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে।

মিনু বলেন, "তারেক রহমান সুদূর লন্ডন থেকে ছাত্র-জনতার আন্দোলনে পরামর্শ ও নির্দেশনা দিয়ে সাহস যুগিয়েছেন। তার নির্দেশে এই আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার, আর এজন্য আগামী ৭ দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।"

তিনি আরও বলেন, "শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার মাধ্যমে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করেছিল। দেশের মানুষ স্বৈরাচারী হাসিনা সরকারের থেকে মুক্তি চেয়েছিল এবং তারা সফল হয়েছে। এখন দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত সরকারের হাতে দেশকে তুলে দিতে হবে।"

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, নজরুল ইসলাম খোকা, সাইদুর রহমান, শওকত আলী, আনসার আলী, মাসুদ, রবিউল আলম মিলু, ইকবাল হোসেন দিলদারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম