ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছাগল জবাইয়ের ঘটনায় ক্যালিফোর্নিয়ার শেরিফ অফিসকে তিন লাখ ডলার জরিমানা

বিশ্ব | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৮ অপরাহ্ন

banglahour

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শাস্টা কাউন্টিতে ১১ বছর বয়সি একটি মেয়ের পোষা ছাগলকে জোরপূর্বক জবাই করার ঘটনায় শেরিফ অফিসকে তিন লাখ ডলার (প্রায় তিন কোটি ৫৮ লাখ টাকা) জরিমানা করেছে আদালত। গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের আদালত এই জরিমানার আদেশ দেন। এ তথ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উঠে আসে।

ঘটনাটি ঘটে ২০২২ সালে। সিডার নামে ছাগলটিকে একটি শিশু তার পোষা প্রাণী হিসেবে পালন করছিল। পরবর্তীতে শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারে কম বয়স্ক গবাদিপশুর নিলামের জন্য ছাগলটির নাম নথিভুক্ত করা হলেও, মেয়েটি এবং তার পরিবার ছাগলটিকে দিতে রাজি হয়নি। পরিবারটির অনুরোধ সত্ত্বেও মেলা কর্তৃপক্ষ জানায় যে, একবার নাম নথিভুক্ত করার পর তা প্রত্যাহারের সুযোগ নেই।

মেয়েটির মা, জেসিকা লং, প্রাণপণ চেষ্টা করে ছাগলটিকে বাঁচাতে ছাগলটিকে ৩২০ কিলোমিটার দূরে সোনোমা কাউন্টির একটি খামারে নিয়ে যান। কিন্তু শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারের প্রধান নির্বাহী বি জে ম্যাকফারলেন ছাগল ফেরত না দিলে বড় চুরির অভিযোগ আনার হুমকি দেন। এরপর শাস্টা কাউন্টি শেরিফ অফিসের দুজন ডেপুটি খামারে গিয়ে সিডারকে আটক করে, যদিও তাদের কাছে কোনো তল্লাশি বা জব্দ করার অনুমতি ছিল না বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়।

পরিবারের আবেগ ও অনুরোধ উপেক্ষা করে সিডারকে নিলামে ৯০২ ডলারে বিক্রি করা হয়, যার মধ্যে মেলা কর্তৃপক্ষ ৬৩ ডলার লাভ করে। পরে ছাগলটি জবাই করা হয়। মিসেস লং জানান, এই ঘটনাটি তার মেয়েকে গভীরভাবে আঘাত করে এবং মেয়েটি প্রচণ্ড কষ্ট পায়।

এ ঘটনায় শেরিফ অফিসের বিরুদ্ধে মামলা করা হলে আদালত শেরিফ অফিসকে ৩ লাখ ডলার জরিমানা করার আদেশ দেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম