ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট, হাউসের নিয়ন্ত্রণ অনিশ্চিত

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:১২ অপরাহ্ন

banglahour

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করে হোয়াইট হাউসে প্রবেশ করবেন তিনি। তবে, কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ট্রাম্পের হাতে থাকবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

হোয়াইট হাউস ও সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকলেও হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসনের প্রয়োজন। তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ২১১টি আসনে জয় পেতে পারে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে সাতটি কম। ডেমোক্র্যাটদের ১৯৯টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বাকি ২৫টি আসনের ফলাফলের ওপর নির্ভর করছে হাউসের নিয়ন্ত্রণ।

রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়, কারণ এতে উভয় চেম্বারে আইন পাসের ক্ষেত্রে তাদের যথেষ্ট ভোটসংখ্যা নিশ্চিত হবে এবং ট্রাম্প তার এজেন্ডাগুলো সহজে এগিয়ে নিতে পারবেন। অন্যদিকে, হাউসের নিয়ন্ত্রণ নিতে পারলে ডেমোক্র্যাটরা ট্রাম্পের এককভাবে আইন পাসে বাধা দিতে সক্ষম হবে, যা ট্রাম্পকে ঠেকানোর একটি সম্ভাব্য উপায় হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির ইউএস নিউজ পার্টনার সিবিএস-এর নির্বাচন বিশ্লেষকদের মতে, এই প্রতিযোগিতা রিপাবলিকানদের দিকে কিছুটা ঝুঁকে থাকলেও, ট্রাম্পের দলের নিশ্চিত জয় এখনো বলা যাচ্ছে না।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম