সূত্র : এনডিটিভি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই শুরু হয়েছে উল্লাস। কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের মসনদে বসতে যাচ্ছেন। আর এই জয়ের পর ট্রাম্পের ঘনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ধারণা করা হচ্ছে, সিআইএ’র পরবর্তী প্রধান হতে পারেন তিনি।
কাশ প্যাটেল, যার পুরো নাম কাশ্যপ প্যাটেল, গুজরাটি বংশোদ্ভূত এবং নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তার পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে আসে। কাশের বাবা একটি বিমান সংস্থায় আর্থিক অফিসার ছিলেন। রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড হিস্ট্রি’ বিষয়ে স্নাতক প্যাটেল পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আন্তর্জাতিক আইন এবং পেস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে শিক্ষা সম্পন্ন করেন।
ট্রাম্পের সেবাকালীন সময়ে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ইস্যুতে পরামর্শদাতা হিসেবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন প্যাটেল। সিআইএ প্রধান হওয়ার পথে সিনেটের অনুমোদন পাওয়ার চ্যালেঞ্জ থাকলেও, তা সম্ভব না হলে তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলে দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
