ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুৎসা রটানোয় মাদ্রাসাশিক্ষার্থী আত্মহত্যা

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১:৪৩ অপরাহ্ন

banglahour

লক্ষ্মীপুরে কুৎসা রটানোয় মাদ্রাসাশিক্ষার্থী মাইমুনা আক্তারের (১৫) আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় অভিযুক্ত মো. ওমর রাহিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মাইমুনার মা বাদী হয়ে কমলনগর থানায় ওমরের বিরুদ্ধে প্ররোচনা মামলা দায়ের করেন।


নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেপ্তারকৃত মো. ওমর রাহিম লক্ষ্মীপুর কমলনগরের চরলরেন্স গ্রামের জাকের হোসেনের ছেলে। এর আগে লক্ষ্মীপুর কমলনগরের চরলরেন্স গ্রামের আবুধাবি প্রবাসী মো. মামুনের মেয়ে মাইমুনা আক্তার (১৫) আত্মহত্যা করে। সে উপজেলার আল আরাফা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে ওমর বিভিন্ন সময় মাইমুনাকে উত্ত্যক্ত করত। ঘটনাটি স্থানীয়দের জানালে ওমর আরও রেগে যায়। একপর্যায়ে মাইমুনাকে নিয়ে ওমর এলাকায় বিভিন্ন কুৎসা রটায়।


গত ২৩ অক্টোবর সকালে মেয়েকে বাসায় রেখে তার মা কেনাকাটার জন্য স্থানীয় করইতলা বাজারে যায়। এর মধ্যে সে ঘরে গলায় ফাঁস দেয়। ওমরের কুৎসা রটানোর ঘটনা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করে।


মাইমুনা তার মৃত্যুর জন্য ওমরকে দায়ীসহ বিচার দাবি করে চিরকুট লিখে গেছে। পরে পুলিশ চিরকুটটি উদ্ধার করে। এ ঘটনায় মাইমুনার মা বাদী হয়ে কমলনগর থানায় ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


মো. গোলাম মোর্শেদ বলেন, ঘটনার পর থেকে ওমর পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম