ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রৌমারীতে ইউপি সচিবের বিরুদ্ধে ৪৫৯টি অবৈধ জন্মনিবন্ধন তৈরির অভিযোগ

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ২:২২ অপরাহ্ন

banglahour

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মিনারুল হকের বিরুদ্ধে মাত্র ছয় দিনের মধ্যে ৪৫৯টি অবৈধ জন্মনিবন্ধন তৈরির অভিযোগ উঠেছে। সোমবার এই অভিযোগে ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জানা গেছে, ইউপি চেয়ারম্যানের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সচিব মিনারুল হক এই নিবন্ধনগুলো তৈরি করেন, যার মধ্যে প্রায় ৯৭ শতাংশই অন্য জেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। এসব নিবন্ধিত ব্যক্তিদের অধিকাংশকেই স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ বা এলাকার জনগণ চিনতে পারছেন না।

চেয়ারম্যান সাইদুর রহমানের দাবি, এই নিবন্ধনগুলোর মধ্যে রোহিঙ্গা ও অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও থাকতে পারেন। তিনি আরও জানান, সচিব মিনারুল হক গত ১৮ আগস্ট যোগদান করার পর থেকেই অনুপস্থিত থাকায় পরিষদের কাজকর্ম স্থবির হয়ে পড়েছে, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় জনগণ।

অভিযোগ সম্পর্কে ইউপি সচিব মিনারুল হক বলেন, “তদন্ত চলছে। যদি অপরাধী প্রমাণিত হই, তবে শাস্তি মাথা পেতে নেব।”

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম