ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৮৭ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

প্রবাস | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৭:১৫ অপরাহ্ন

banglahour

সাজা শেষে ৮৭ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি।

শনিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) ১ ও ২ এর মাধ্যমে ৮৭ জন বিদেশী নাগরিককে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শনিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) জোহর ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধে, ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাই ১ এবং মিশরের ১ নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীর কারাদন্ড শেষে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসী তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তাদের করা হয় কালো তালিকাভুক্ত। যাতে করে এসব অভিবাসী ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯