ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবি পার্টি এগারো সদস্যবিশিষ্ট যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটির নাম ঘোষণা

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:০৭ অপরাহ্ন

banglahour

এবি পার্টি এগারো সদস্যবিশিষ্ট যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটির নাম ঘোষণা করেছে। যেখানে প্রযুক্তিবিদ সায়েব খালিসদারকে প্রধান সমন্বয়ক, সমাজকর্মী কামরুল ইসলামকে উপপ্রধান সমন্বয়ক এবং উদ্যোক্তা হারুন আল রশিদ তানভীরকে সমন্বয়ক করে দল ঘোষণা হয়।


সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এবি পার্টির যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেন দলটির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।


কমিটির অন্য সদস্যরা হচ্ছেন এম ইউ সাগর চৌধুরী, মোহাম্মাদ নাসির উদ্দিন নাসিম, মোহাম্মাদ তসলিম উদ্দিন, নওশাদ এইচ খান, কাজী সাকীন আনিকা, জয়নব সুলতানা, আলী ডোনার ও আনিসুর রহমান ভুঁইয়া।


সম্প্রতি সমাপ্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডন্সিয়াল নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সফরে আসা এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু সোমবার (১১ নভেম্বর) নিউইয়র্ক সিটির বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় শেষে তিনি নতুন সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসনক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর অনীহা ও ঐতিহাসিক ভুলের কারণে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে অধরা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশায় আবারও রক্ত দিয়ে নতুন স্বপ্ন রচনা করেছে ছাত্র-জনতা।


তিনি আরও বলেন, এবারের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে না পারলে ভবিষ্যতের পরিণতি আরও করুণ হতে পারে বলে সতর্কতা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের কলংকিত মুখ শেখ হাসিনা, বিএনপি, জামায়াত, হেফাজতসহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে দমন করতে যে পথ বেছে নিয়েছিলেন একই পথ অবলম্বন করে ছাত্রদেরও দমিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু নতুন প্রজন্মের ছাত্রদের ভাষা ও মনোভাব তিনি বুঝতে পারেননি, ফলে চরম পরাজয় ও পতন তাকে বরণ করতে হয়েছে। জনাব মঞ্জু পুরাতন সব রাজনৈতিক দলকে নতুনদের আকাঙ্ক্ষা ও মনোভাব বোঝার এবং অনুধাবন করার আহ্বান জানান।


বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সমাজচিন্তক ও কলামিস্ট ডা. মিনা ফারাহ, সাংবাদিক তারিক সাইদ, সাংবাদিক মনজুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সভাপতি প্রফেসর মো. সোলায়মান , বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের (বাগ) প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাংবাদিক আলামগীর হোসাইন, ব্যাবসায়ী মনির হোসাইন, মুক্তিযোদ্ধা কিরন, শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে প্রবাসী ছাত্রছাত্রীদের সংগঠক আনিকা সাকীন ও তাসলীম উদ্দীন। নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক সায়েব খালিসদার ও সমন্বয়ক হারুন আল রশীদ তানভীর এবি পার্টি সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম