ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তুরস্ক সফরের আমন্ত্রণ পেলেন ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশকেও সহায়তার আশ্বাস এরদোগানের

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:৫৭ পূর্বাহ্ন

banglahour

বাকু: আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তুর্কি প্রেসিডেন্ট নোবেল বিজয়ী ড. ইউনূসকে সস্ত্রীক তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

অধ্যাপক ইউনূসও এরদোগান দম্পতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সম্মেলনের উদ্বোধনী দিনে ড. ইউনূস বিভিন্ন দেশের শীর্ষনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যস্ত সময় পার করেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলসহ বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষনেতার সঙ্গে আলোচনা করেন। তিনি দক্ষিণ এশিয়ার আট দেশের প্ল্যাটফর্ম সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানান।

এছাড়া বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফা সভাপতি এবং আইওএমের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সংহতি প্রকাশের জন্য বন্দি ৫৭ বাংলাদেশী নাগরিককে মুক্তি দেওয়ায় তাকে ধন্যবাদ জানান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম