ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেরপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে কিশোরীসহ ৪ জন নিহত, আহত ৩

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour

শেরপুরের নকলায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কিশোরীসহ চার জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন নেত্রকোনা জেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পালাশিয়া এলাকার সুলতান মিয়ার পুত্র তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০), এবং ফুলপুর উপজেলার সাহাপুর এলাকার আবুল কাসেমের পুত্র আলাল উদ্দিন (৩৫)।

আহতদের মধ্যে রয়েছেন তায়েবার বড় বোন তোয়া (১৬), ছোট ভাই আদনান ছাবিদ (৩), এবং তাদের মা উম্মে সালমা (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার উম্মে সালমা তার দুই মেয়ে ও ছেলেকে নিয়ে দুই দিন আগে শেরপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। বুধবার সিএনজিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নকলার পাইস্কা বাইপাস এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মিয়া মারা যান।

আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে সুবিনা বেগম ও আলাল উদ্দিনের মৃত্যু হয়। বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নকলা থানার ওসি মো. হাবিবর রহমান জানান, পিকআপ চালক পলাতক রয়েছেন। সিএনজি ও পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম