ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:৫৯ অপরাহ্ন

banglahour

নানা চ্যালেঞ্জ নিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউজে দ্বিতীয়বারের মতো প্রবেশ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে প্রথমবার ক্ষমতায় আসার চেয়ে এবারের পরিস্থিতি অনেক বেশি জটিল। ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলেছে প্রায় তিন বছর। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরাইল গাজা এবং লেবাননের সঙ্গে সংঘাতে লিপ্ত। এ অবস্থায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

মিডল ইস্ট আইয়ের বিশ্লেষক ডেভিড হার্স্টের মতে, ট্রাম্প তার প্রশাসনে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করছেন যারা মধ্যপ্রাচ্যে কট্টরপন্থি ও আগ্রাসী নীতির জন্য পরিচিত। যদিও নির্বাচনের আগে ট্রাম্প দাবি করেছিলেন, তার ক্ষমতায় থাকা অবস্থায় মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ হতো না। এমনকি বিজয়ের ভাষণে তিনি যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি দেন। কিন্তু তার বাছাই করা প্রশাসনিক ব্যক্তিত্বদের কারণে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসে, মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে এবং গোলান মালভূমিতে ইসরাইলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তীব্র বিতর্ক সৃষ্টি করে। বিশেষত ইরান, ফিলিস্তিনি গোষ্ঠী এবং আরব রাষ্ট্রগুলো এসব সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কট্টর অবস্থান মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এর ফলে সরাসরি সামরিক সংঘর্ষ, প্রক্সি যুদ্ধ বা দীর্ঘমেয়াদি অস্থিরতার ঝুঁকি বাড়ছে। ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি মধ্যপ্রাচ্যে বিদ্যমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতি সামাল দেওয়া ট্রাম্পের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। এখন দেখার বিষয়, তিনি এই সংকট মোকাবিলায় কী নীতি গ্রহণ করেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম