ঢাকা: ঢাকায় জামায়াতে ইসলামী পুলিশের কাছ থেকে গণমিছিল করার অনুমতি নেয়নি। আমরা বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছি। তারা বিনা অনুমতিতে মিছিল বের করে পুলিশের ওপর হামলা করেছে। তাদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ অনেক সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী দিলেন ডিএমপি কমিশনার (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশের ওপর হামলার ঘটনার পেছনে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিনশার বলেন, গোয়েন্দা নজরদারি ছিল না বিষয়টি এরকম নয়। আমারা কিছু তথ্য পেয়েছিলাম। তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল করবে। সেখানে আমাদের ডেপ্লয়মেন্ট ছিলো। কিন্তু তারা রামপুরা আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে সেখান থেকে মিছিলটি মৌচাক-মালীবাগে আসলে পুলিশ বাধা দেয়। তখন মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
