ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৮ মিনিট আগে) ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:১৩ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদক সেবনের দায়ে সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানা পুলিশের তত্ত্বাবধানে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে সাতজনকে আটক করে পুলিশ।

পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার মো. নাইমুল হক নাসিম, মহারাজপুর জাতীপাড়ার তরুণ কর্মকার (৪২), বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকার মো. তহিদুল ইসলাম (৪৩), মো. বট জাহান আলী (৫০), মো. আব্দুল সালাম (৫৮), বারঘরিয়া বাজার এলাকার পঞ্চ কুমার পাল (৫৬) এবং বারঘরিয়া বিশ্বাসপাড়ার মো. মামুন বিশ্বাস (৪০)।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ কাজে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম