ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালয়েশিয়ায় স্থানীয়ভাবে পাসপোর্ট প্রিন্টের দাবি প্রবাসীদের

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:০২ অপরাহ্ন

banglahour

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা স্থানীয়ভাবে পাসপোর্ট প্রিন্ট করার সুবিধা চালুর দাবি তুলেছেন। প্রতিদিন হাজার হাজার প্রবাসী পাসপোর্ট সেবা নিতে কুয়ালালামপুরের ইএসকেএলে ভিড় জমাচ্ছেন। গভীর রাত থেকে অপেক্ষা করতে গিয়ে অনেককে নিরাপত্তাকর্মীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। হাইকমিশনের বিবৃতি অনুযায়ী, এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় ই-পাসপোর্ট সেবা নিতে বিপুলসংখ্যক প্রবাসী ইএসকেএলে ভিড় করছেন। ধারণক্ষমতার বাইরে প্রার্থীদের ভিড় সেবা কার্যক্রম বিঘ্নিত করছে।

মালয়েশিয়ার প্রবাসী ড. মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ স্থানীয়ভাবে পাসপোর্ট প্রিন্টিং সুবিধা চালুর প্রস্তাব করেছেন। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের সাথে মালয়েশিয়ার অফিসারদের কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তথ্য যাচাইয়ের সুযোগ দেওয়া হলে সাত দিনের মধ্যে পাসপোর্ট সরবরাহ করা সম্ভব। এতে পরিবহন খরচ সাশ্রয় হবে এবং প্রবাসীরা দ্রুত সেবা পাবেন।

সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিদেশে পাসপোর্ট প্রিন্টিং মেশিন বসানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং সেবা সহজ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশির কর্মক্ষেত্রে অবদান ও তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয়ভাবে পাসপোর্ট প্রিন্টিং সুবিধা চালু হলে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং দেশের স্বার্থ রক্ষা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯