ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশকে নিয়ে মন্তব্যে আবারও আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৮:১০ অপরাহ্ন

banglahour

কলকাতা, ৯ ডিসেম্বর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যে আবারও আলোচনায় এসেছেন। সোমবার (৯ ডিসেম্বর) বিধানসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো জায়গা দখলের ক্ষমতা বাংলাদেশের নেই। যারা দখলের কথা বলছেন, তারা যেন ভুলে না যান, আমরা কি ললিপপ খাব?”

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মন্তব্যে কলকাতা ও বিহার দখলের বিষয়ে সমালোচনার মুখে মমতা এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

মমতা আরও বলেন, “আমরা হিংসা চাই না, শান্তি চাই। আমাদের রাজ্যের নীতি হলো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানানো। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিয়ে আমরা আশাবাদী যে, বৈঠক থেকে সমাধানসূত্র উঠে আসবে।”

এর আগে, গত ২ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়ে বিতর্ক উসকে দেন। তিনি কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান জাতিসংঘের কাছে এই প্রস্তাব পাঠানোর জন্য। তার এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতি এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, মমতার এই ধরনের বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুনভাবে আলোচনায় নিয়ে আসতে পারে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯