ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শীতে কী পরিমাণ পানি পান করা উচিত

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:১৮ পূর্বাহ্ন

banglahour

পানির অপর নাম জীবন। শরীরের অপিহার্য উপাদান এ পানি, যা আমাদের খাবার হজমসহ বিপাকের কাজে সাহায্য করে। তাই তো প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারলে হতে পারে নানা রোগ। শীতে স্বাভাবিকের তুলনায় কম পানি পান করা হয়। তবে অনেকেই জানে না সারাদিনে একজন স্বাভাবিক মানুষের কী পরিমাণ পানি পান করা উচিত?

তবে চলুন জেনে নেওয়া যাক, একজন স্বাভাবিক মানুষের কতটুকু পানি পান করা উচিত। বিবিসির এক প্রতিবেদনে পানি পানের বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে ।

পানির চাহিদা পূরণের জন্য ৮*৮ পদ্ধতি বেশ জনপ্রিয়। এর মানে প্রতিদিন ৮ বার ২৪০ মিলিলিটার পানি পান করতে হবে। এতে সারাদিনে পানি পানের পরিমাণ দাড়াবে ২ লিটার। তবে এ পদ্ধতিকে বিজ্ঞান সমথর্ন করে না। এখন প্রশ্ন একজন স্বাভাবিক মানুষের ঠিক কতটা পানি প্রয়োজন?

সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতিদিন ৮ গ্লাস বা প্রায় ২ লিটার পানি পান করলে শরীর প্রয়োজনের চেয়ে বেশি আর্দ্র থাকে। যার পরিবর্তে প্রতিদিন দেড় লিটার থেকে এক লিটার আটশ মিলিলিটার পানি পান করা উচিত। গ্লাসের পরিমাণ ছয় গ্লাস থেকে সাত গ্লাস কিংবা তার সামান্য কিছু বেশি।

এ গবেষণার তথ্য মতে, ৮*৮ পদ্ধতির পরিবর্তে, শরীরের তাপমাত্রা, স্বাস্থ্য পরিস্থিতি, পরিবেশ ও আবহাওয়া বিবেচনায় কতটুকু পানি পান করা উচিত সেটা বের করে নেওয়া। এবং সে পরিমাণ পানি পান করা। এই পানি গ্রহণের পরিমাণ একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে। পরিবেশ ও পেশা ভেদেও বিভিন্ন হতে পারে।

তবে, পুষ্টিবিদ মার্গারেট ম্যাকউইলিয়ামস এবং ফ্রেডেরিক স্টেয়ারের মতে, প্রাপ্তবয়স্করা দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করে। সে সঙ্গে ফল এবং সবজিতে থাকা পানি, ক্যাফিনযুক্ত এবং কোমল পানীয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯