ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত ১৭৯, জীবিত উদ্ধার ২

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৫৮ পূর্বাহ্ন

banglahour

সিউল, রোববার: দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৭৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে জেজু এয়ারের একটি বিমান। থাইল্যান্ড থেকে ফিরছিল বিমানটি। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। খবর আলজাজিরা ও ইয়োনহাপ নিউজ এজেন্সির।

পাখির সঙ্গে সংঘর্ষ ছিল দুর্ঘটনার সম্ভাব্য কারণ
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। এ কারণেই রানওয়েতে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়।

উদ্ধার তৎপরতা চলছে
বিমান বিধ্বস্তের পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার ভয়াবহতায় বেশিরভাগ আরোহীর প্রাণ রক্ষা সম্ভব হয়নি। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জেজু এয়ারের এ উড়োজাহাজে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম