ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সচিবালয়ে আগুনের আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১০:৩৭ পূর্বাহ্ন

banglahour

অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রোববার তাদেরকে জানিয়েছেন যে, প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্তকাজ চলমান। তদন্তকাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে।

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯