ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চকবাজার থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার

অপরাধ |

(১ বছর আগে) ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৪৬ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৪: রাজধানীর চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম সাজ্জাদ হোসেন রাহাত। তার হেফাজত থেকে ১০টি কার্টন ও ১০০ প্যাকেট আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

ডিবি লালবাগ বিভাগের একটি টিম সোমবার বিকেলে রাজধানীর চকবাজার থানার বড় কাটারা গলির সোলায়মান টাওয়ার সংলগ্ন আরিফ ট্রেডার্সে বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেখানে কয়েকজন ব্যক্তি অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনাবেচার জন্য অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাহাতকে আটক করা হয়। তার কাছ থেকে চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পাতা বোমা ও রকেট বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। এ সময় ২-৩ জন পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনাবেচা, মজুত এবং পরিবহণ চক্রের সদস্য। তারা সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এসব সামগ্রী সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে এবং বিক্রি করার উদ্দেশ্যে মজুত করেছিল।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম