ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ত্বকের তারুণ্য বজায় রাখতে ঘরোয়া ৫ উপকরণ

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫৫ অপরাহ্ন

banglahour

আপনার ত্বকের তারুণ্য বজায় রাখুন। সচেতন হোন এবং নিয়মিত পরিচর্যা করুন। এতে আপনার মুখের বলিরেখা পড়ার সম্ভাবনা দূর হবে। আর মুখের বলিরেখা পড়ার নেপথ্যে বহু কারণ অনেক থাকতে পারে। সে কারণে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে আপনার ত্বক স্বচ্ছন্দে থাকবে।

এ বিষয়ে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের দেওয়া তথ্যানুযায়ী, ত্বকে বার্ধক্যের ছাপ পড়ার জন্য অতিবেগনি রশ্মি ও দূষণের ভূমিকাও কম নয়। আর ধূমপান ও মদপানের মতো অভ্যাসও বলিরেখা পড়ার জন্য দায়ী। সে কারণে নিজেকে সচেতন হতে হবে। চিকিৎসকরা বলছেন, বয়স বাড়লে শরীরের নিজস্ব প্রোটিন ও ইলাস্টিন উৎপাদনের ক্ষমতা কমে আসে। কাজেই ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে, আর অতিরিক্ত শুষ্ক ত্বক সহজেই কুঁচকে যায়। সে কারণে ত্বকের ইলাস্টিসিটি বা টান টান ভাব নষ্ট হলে, আর চামড়া ঝুলে গেলে প্রাথমিকভাবে ত্বকে সরু সরু ভাঁজ পড়ে। দীর্ঘ অযত্নের ফলে সেই ভাঁজ বা দাগ ক্রমশ গভীর হতে শুরু করে এবং বলিরেখার রূপ নেয়। এ সমস্যা ঠেকিয়ে রাখতে দাম দিয়ে বাজার থেকে অ্যান্টি-রিঙ্কল ক্রিম কেনেন অনেকেই। কিন্তু রূপচর্চা শিল্পীরা বলছেন, ঘরোয়া কয়েকটি উপাদান নিয়মিত ব্যবহার করলে বলিরেখা পড়ার গতি কিছুটা হলেও শ্লথ করে দেওয়া যায়। সেই উপাদানগুলোই আপনার জেনে নেওয়া উচিত। আর কীভাবে আপনি প্রতিদিন আপনার ত্বকের যত্ন নেবেন। জেনে নিন ঘরোয়া সেই ৫ উপকরণ।

১. অ্যালোভেরা জেল

আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে বলিরেখা দেখা দিতে পারে। আর এ সমস্যা নিরাময় করতে পারে অ্যালোভেরা। এই ভেষজটি অ্যান্টি-অক্সিডেন্টের উৎস। এ ছাড়া নানা ধরনের ভিটামিন ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। রূপচর্চা শিল্পীরা নাইট মাস্ক হিসাবে অ্যালোভেরা জেল মাখার পরামর্শ দিয়েছেন।

২. অলিভ অয়েল

অলিভ অয়েলও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ উপাদান। এ ছাড়া ভিটামিন-ই ও স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে অলিভ অয়েলে। এসব উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হালকা গরম অলিভ অয়েল দিয়ে মাসাজ করুন। এতে ত্বকের জেল্লা যেমন বাড়বে, তেমনই বলিরেখা পড়ার প্রবণতাও কমে আসবে।

৩. টক দই ও হলুদ

টক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। আর হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এই দুইয়ের মিশ্রণ ত্বক থেকে মৃত কোষ সরিয়ে দেয়। আবার বলিরেখা দূর করতেও সাহায্য করে এই টোটকা। ছোট একটি পাত্রে পরিমাণমতো টক দই নিন। তার মধ্যে এক চিমটে গুঁড়ো হলুদ মেশান। এবার ওই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫ মিনিট। এরপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক উজ্জ্বল হবে।

৪. মুলতানি মাটি

আপনার মুখ থেকে অতিরিক্ত তেল শোষণ করতে পারে মুলতানি মাটি। ওপেন পোর্সের সমস্যা থাকলে তা-ও নিরাময় করে দেয় এ মাটি। ত্বকের টান টান ভাব ধরে রাখতে পারলে সহজেই বলিরেখা পড়ে না।

৫. ঘি

আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখার সবচেয়ে ভালো ঘরোয়া হচ্ছে ঘি। স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ এই উপাদান মুখে মেখে সারা রাত রেখে দিলে ত্বক আর্দ্র থাকে। সহজে বলিরেখা পড়ে না।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯