ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে হবে- বিএনপি

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৩৮ অপরাহ্ন

banglahour

বান্দরবান: বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছে বিএনপি। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, তাদের দেখতেও চায় না জনগন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে হবে। বিএনপির ১০ দফা দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বান্দরবান জেলা বিএনপির আয়োজনে ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাবেক চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা লুসাই মং উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম