ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অভিযান চালিয়ে ২ মণ হরিণের মাংস উদ্ধার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:০২ পূর্বাহ্ন

banglahour

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ২ মণ হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা থেকে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযানে জানতে পেরে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯