ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে তরুণের মৃত্যু

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:১৯ অপরাহ্ন

banglahour

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে সাজু মোল্লা (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সাজুর বন্ধু পরিচয় দেওয়া মো. বায়েজিদ বলেন, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় ঘটনাটি ঘটে। তাঁর ধারণা, সাজু ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন।

নিহত সাজু পেশায় প্রাইভেট কারচালক ছিলেন বলে জানান বায়েজিদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, সাজুর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা কলেজের মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে বায়েজিদ বলেন, তিনি তাঁর অটোরিকশায় সাজুকে মুগদা থেকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নিয়ে আসেন। সাজু অটোরিকশা থেকে নামার পর তিনি (বায়েজিদ) একটু দূরে একটি দোকানে চা পান করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে একটি গলিতে সাজুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বায়েজিদ বলেন, ছিনতাইকারীরা হয়তো সাজুকে ছুরিকাঘাত করেছেন বলে তিনি ধারণা করছেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম