ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছাত্রদল নেতার চাঁদা দাবির একটি কল রেকর্ড ভাইরাল

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:৪৪ পূর্বাহ্ন

banglahour

পঞ্চগড়ের দেবীগঞ্জে খালিদ মাহমুদ সৈকত নামে এক ছাত্রদল নেতার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুই মিনিট ৭৪ সেকেন্ডের ওই ফোনালাপে তাকে বিকাশ নামে এক ব্যক্তির কাছে পিকনিকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা গেছে।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফেসবুকে তার চাঁদা দাবির কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

 

অভিযুক্ত খালিদ মাহমুদ মাহমুদ সৈকত দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। অন্যদিকে বিকাশ রায় দেবীগঞ্জ সেটেলমেন্ট অফিসে চুক্তি ভিত্তিতে কাজ করেন।


ভাইরাল হওয়া সেই ফোনালাপে খালিদ মাহমুদ সৈকতকে বলতে শোনা যায়, ‘আমি উনাদের সঙ্গে কথা বলেছি, আপনার বিষয়ে সব জানিয়েছি। এখন ওনারা বলতেছে, থার্টি ফার্স্ট নাইটের পিকনিকে একটা পার্টি দিতে হবে।’ বিকাশ রায় জিজ্ঞেস করেন, ‘কী রকম সেটা, কত দিতে হবে?’ উত্তরে সৈকত বলেন, ‘কত, বিশ (২০) হাজার হইলে হবে।’ বিকাশ রায় প্রত্যুত্তরে বলেন, ‘আচ্ছা ভাই আমি তো বললামই আমার তো ওই রকম সামর্থ্যই নাই।’ এরপর সৈকতকে বলতে শোনা যায়, ‘আমি আপনার পক্ষ নিয়েই কথা বলেছি। আমি প্রথমে কী বলেছি, আর এখন কত বললাম। আমি নিজেই এখন নমনীয় হয়ে গেছি। যাই হোক কখন আপনি টাকা দিবেন?’ এরপর বিকাশ রায় সৈকতকে বলেন, ‘শোনেন সৈকত ভাই, আমার এ রকম কোনো কিছু নাই। এ জন্য আমার বাড়িটা ছোট, ভাই হিসেবে দেখে আসার কথা বললাম।’

বললাম। আমি নিজেই এখন নমনীয় হয়ে গেছি। যাই হোক কখন আপনি টাকা দিবেন?’ এরপর বিকাশ রায় সৈকতকে বলেন, ‘শোনেন সৈকত ভাই, আমার এ রকম কোনো কিছু নাই। এ জন্য আমার বাড়িটা ছোট, ভাই হিসেবে দেখে আসার কথা বললাম।’

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম