ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতের

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:২৫ অপরাহ্ন

banglahour

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৯ জানুয়ারি বুধবার থেকে তুরাগ নদের তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন।


২৮ জানুয়ারি থেকে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারী সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আন্তরিক অনুরোধ- তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করুন।

আশা করি ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সবাই ধর্মীয় ও মানবিক এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম