ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আ.লীগ মুক্তিযুদ্ধের চেতনার ধ্বংশ করেছে- ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ৫:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, যে কথা তারা (আওয়ামী লীগ) বলে-চেতনার কথা। সেই কথাকে তারা বেমালুম গিলে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ধবংস করে দিয়েছে। সেই চেতনা ছিলো একটা মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেটাকে তারা ধবংস করে দিয়েছে।

আজ শনিবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, এদেশের মানুষ জেগে উঠেছে। আমাদের প্রায় ১৫ জন নেতাকর্মীরা তারা পুলিশ দিয়ে হত্যা করেছে। গত ১৫ বছরে আমাদের প্রায় ৬‘শ অধিক নেতা গুম হয়ে গেছে, সহাস্রাধিক নেতা-কর্মী খুন হয়েছেন, ৩৫-৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।

জিয়াউর রহমানকে একজন ক্ষণজন্মা নেতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষক নন, তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে ছিলেন। হতাশাগস্ত জাতিকে জেগে উঠতে সফলতার স্বপ্ন দেখিয়েছেন। আজকে দেশের যতটুকু অর্থনৈতিক অর্জন তার শুরু তিনিই করেছেন।

যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম