ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা আছে: শামসুজ্জামান দুদু

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৪:২২ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৮ ফেব্রুয়ারি: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে। তিনি বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা মোকাবিলা করা প্রয়োজন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি’ শীর্ষক নাগরিক সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, "পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী আশা করেছিল যে দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখজনকভাবে, সে উদ্যোগ নেওয়া হয়নি। জনগণের প্রত্যাশা ছিল, একটি নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে, কিন্তু তা এখনো আসেনি।"

তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "ফ্যাসিস্ট হাসিনার শাসনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায়?"

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিশৃঙ্খলা এড়াতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর গতিশীলতা বাড়াতে হবে।"

সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, "মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করতে হয়। সরকার উদ্যোগ নিলে ভালো, না হলে হয়তো আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে।"

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম