ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১:১৩ অপরাহ্ন

banglahour

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।"

তিনি আরও জানান, খালেদা জিয়ার যত্ন নিচ্ছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান এবং তিন নাতনী ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। পরিবারের সঙ্গে থাকার ফলে তিনি মানসিকভাবে আগের তুলনায় ভালো আছেন।

তার চিকিৎসা বাসাতেই চলছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, "প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাগুলো নিয়মিত করা হচ্ছে। চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।"

তিনি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯