ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাপা চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত বাচিক শিল্পী দেবিকা বন্দোপাধ্যায়ের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৬ অপরাহ্ন

banglahour

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের প্রখ্যাত বাচিক শিল্পী, অনুষ্ঠান উপস্থাপক ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য দেবিকা বন্দোপাধ্যায়। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে বন্ধু প্রতীম ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু ধারার সংস্কৃতি চর্চায় গুরুত্ব আরোপ করেন তারা। অনির্ধারিত মনোজ্ঞ এক আবৃত্তি অনুষ্ঠানে বিমোহিত হয়েছেন সবাই। দুই বাংলার বাচিক শিল্পীদের অনন্য উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে তখন। অতিথিদের ক্রেস্ট ও সম্মাননাপত্র দিয়ে সম্মান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এসময় ভারতীয় দূতাবাসের প্রটোকল অফিসার কবি ইফফাত রুপা জামান, বিশিষ্ট লেখিকা আফরোজা খানম তন্দ্রা ও কবি আবিদ হোসেন, জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম