ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রমজানে মেট্রোরেলে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা, মিলবে শুধু ২৫০ মিলি পানি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ৫:৩৮ অপরাহ্ন

banglahour

ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল) পবিত্র রমজান মাসে মেট্রোরেলে চলাচলের জন্য যাত্রীদের কিছু নিয়ম ও নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ইফতারের সময় স্টেশন প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে প্রতিজন যাত্রী মাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফতারের সময় শুধু পানি পান করার অনুমতি থাকবে, তবে সতর্ক থাকতে হবে যেন পানি ছড়িয়ে না পড়ে। ব্যবহৃত বোতল নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেট্রোরেলের প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

রমজানে মেট্রোরেলের সময়সূচির কোনো পরিবর্তন আসেনি। পূর্বের নিয়ম অনুযায়ী, প্রতিদিন প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।

ডিএমটিসিএল জানিয়েছে, পুরো রমজান মাসজুড়ে এই সময়সূচি ও নিয়ম কার্যকর থাকবে এবং ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল এই সময়সূচি অনুসারে পরিচালিত হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম