ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৭ বছরের শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ২:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫০ অপরাহ্ন

banglahour

ঢাকা: বহুল আলোচিত রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সানাউল্লাহ (২৭)‘কে গাজীপুর থেকে আটক করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত সানাউল্লাহ নেত্রকোনার আটপাড়া উপজেলার মৃত আব্দুল ওহাবের ছেলে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষনের কথা স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, গত ৩১ মার্চ ২০১৯ ইং তারিখ রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ০৭ (সাত) বছরের একজন কন্যা শিশুকে নিজ বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কন্যা শিশুটি বাসায় ফিরে তার বাবা-মাকে ঘটনাটি জানায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোঃ সানাউল্লাহ(২৭)‘কে আসামি করে রাজধানীর দারুস সালাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৩১(৩) ২০১৯ তারিখঃ ৩১/০৩/২০১৯ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ সালের ৯(১)ধারা)। 
এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিকে দারুস সালাম থানা পুলিশ কর্তৃক ঘটনার পরের দিন গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। আসামি দুই বছর জেল হাজতে থাকার পর গত ২০২১ইং সালের মার্চ মাসে জামিনে বের হয়। উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে ১১ নভেম্বর ২০২২ইং তারিখ বিজ্ঞ আদালত উক্ত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। বিজ্ঞ আদালতের রায় ঘোষনার পর সে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-২ আসামি গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করতে তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল আজ ১৭ জানুয়ারি ২০২৩ইং তারিখ ০০.৩৫ ঘটিকায় গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ০৭ (সাত) বছরের কন্যা শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সানাউল্লাহ(২৭), পিতা-মৃত আব্দুল ওহাব, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা‘কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ধর্ষনের কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে। 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম