ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সমবায়ী হিসেবে সম্মাননা অর্জন করল কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড

সারাদেশ | মােঃ জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(১২ মিনিট আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৭ পূর্বাহ্ন

banglahour


বিশেষ প্রতিনিধি,ঢাকা। 
​৫৫তম জাতীয় সমবায় দিবসে এক গৌরবোজ্জ্বল অর্জনে ভূষিত হয়েছে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড।

​উক্ত সমবায় সমিতির সভাপতি হিসেবে ব্যবসায়ী ক্যাটাগরিতে উখিয়া উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ী এবং কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এমপি মহোদয় এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করা হয়।

​এছাড়াও, উক্ত অনুষ্ঠানে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন এবং সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবছার।

​এই অর্জন কোটবাজারের সকল ব্যবসায়ী ও সমিতির সম্মানিত সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার এক দারুণ স্বীকৃতি। এই সফলতার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। আগামী দিনেও সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম