কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোন সুযোগ নেই বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সরকার কখনো বিএনপি কখনো ছাত্রদের মন যুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দূর্বল করে ফেলছে। এই সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেও তিনি সতর্ক করেন।
চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে বিকেল ৫টায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক। এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেমের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মো. দিদারুল আলম (অব.), কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক এডভোকেট আব্দুর রহমান মনির, চট্টগ্রাম উত্তর জেলা এবি পার্টির সমন্বয়ক জিয়া চৌধুরী।
মাহফিলে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জনসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক বুদ্ধিজীবীসহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বক্ষণে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, এবারের রমজানে অন্যান্যবারের মত দ্রব্যমূল্য বাড়েনি, বিদ্যুতের লোড শেডিং নিয়েও কোন তেলেসমাতি ঘটেনি, যানজট নিয়ে সেনাবাহিনী ও পুলিশ আরও সিরিয়াস হলে আমরা আরেকটু স্বস্তি পেতাম।
তিনি বলেন, এ থেকে আমরা বুঝলাম যে, সরকার আন্তরিক হলে অনেক কিছুই করা সম্ভব।
অন্তর্বর্তী সরকারের দোদুল্যমানতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ড. ইউনুস প্রথমে বলেন, তিনি আমাদের সহযোদ্ধা এবং তাঁর কথা আমাদেরকে শুনতে হবে। আমরা এটাকে সাদরে গ্রহণ করেছিলাম। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। রাজনৈতিক দলগুলো কোন আপত্তি করেনি। ইদানিং তিনি বলা শুরু করেছেন। তিনি আমাদের সহযোগি এবং আমরা যেভাবে চাই সেভাবে তিনি করবেন। কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর বেশী সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
