এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মেট্রোরেল কর্মীরা।
তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার (১৭ মার্চ) মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ অবস্থায় কর্মী না থাকার কারণে ফাঁকা রয়েছে কাউন্টারগুলো। আর সে সুযোগে টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছেন যাত্রীরা।
মেট্রোরেলের ভেতরে দেখা যায়, কয়েকজন আনসার এবং পুলিশ সদস্য ছাড়া মেট্রোরেলের বাকি কর্মীরা নেই। ফলে টিকিট দেওয়া, এমনকি চেকিং করার মতোও কেউ নেই। পাস মেশিনও বন্ধ রয়েছে। এতে করে টিকিট ছাড়াই চলাচল করতে পারছেন যাত্রীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
