ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাংবাদিক জিল্লুর রহমান: "অতিকথন ভালো নয়, দেশকে বিপর্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে"

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ২:০৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সেনানিবাসে বৈঠক সংক্রান্ত স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "এত অতিকথন ভালো নয়, সীমা লঙ্ঘন করা হয়েছে এবং দেশকে বিপর্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।"

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওবার্তায় সাংবাদিক জিল্লুর রহমান বলেন, "আমি শুনেছি, ছাত্রনেতারা বলছেন ৫ তারিখের পরে অস্ত্র হাতে যুদ্ধের পরিকল্পনা করেছেন। এটি হাস্যকর। এছাড়া গোপন আলোচনার কথা জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়।"

তিনি আরও বলেন, "আলোচনায় নানা বিষয় উঠে আসতে পারে, কিন্তু সব কিছু জনসমক্ষে তুলে ধরা ঠিক নয়। সাংবাদিকতা বা রাজনৈতিক আলোচনায় অনেক সংবেদনশীল বিষয় থাকে, যা সর্বসমক্ষে বলা হয় না।"

জিল্লুর রহমান বলেন, "আপনারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন। এটি ২০ কোটি জনগণের পছন্দ হতে পারে না।"

তিনি সতর্ক করে বলেন, "সেনাপ্রধান বা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। সেনাবাহিনী কখনও ক্ষমতা নিতে চায়নি, তাহলে আমরা কেন বলছি?"

তিনি আরও বলেন, "বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ— কে থাকবে আর কে থাকবে না, সেটি জনগণের সিদ্ধান্ত। গোপন আলোচনার তথ্য প্রকাশ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করা হচ্ছে।"

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, "আপনারা তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন এবং সেনাপ্রধানের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করতে চাইছেন। এটি অনভিপ্রেত।"

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিল্লুর রহমান বলেন, "যা করা হচ্ছে, তার প্রতিটি মুহূর্তের হিসাব গণমাধ্যমের কাছে আছে। অতিরিক্ত কথা বলা ও সীমা লঙ্ঘন করা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।"

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম